1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে ১৪ মামলার আসামি মাদকসহ গ্রেপ্তার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের ৮টি মামলা পরোয়ানাভুক্ত ও চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও অস্ত্রআইনে মামলাসহ আরও ৬ মামলাসহ মোট ১৪ মামলার আসামি কুখ্যাত মাদক কারবারি আল-আমিন ওরফে সুমন (৩৮)-কে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

গ্রেপ্তারের পর তার হেয়াজত থেকে ২০৫পিস ইয়াবা, মাদক বিক্রির ১৫ হাজার টাকা, একটি ইলেকটিক টর্চার সর্ট মেশিন এবং মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সুজুকী জিকসার মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

গত বুধবার (২৭ আগস্ট) সকালে শ্রীমঙ্গল থানার এসআই মহিবুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরতলীর সিন্দুরখাঁন রোডস্থ ইকরা মাদ্রাসা এলাকা থেকে আলামিনকে গ্রেপ্তার করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, আল আমিন ওরফে সুমনের শ্রীমঙ্গলের চিহৃত অপরাধী। তার বিরুদ্ধে ৮টি গ্রেপ্তারি পরোয়ানা মূলতবি ছিল। এছাড়া তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, মাদক, অস্ত্র আইনসহ আরও ৬টি মামলার তথ্য পাওয়া গেছে।

তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর