1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট- সুনামগঞ্জ সীমান্তে সাড়ে চার কোটি টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার পঠিত

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিশেষ অভিযানে ভারতীয় অবৈধ মহিষ, গরু, চিনি, শিং মাছ ও কসমেটিক্সসহ প্রায় ৪ কোটি ৬৩ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ও বুধবার (২৭ আগস্ট) সিলেট ও সুনামগঞ্জ বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে চোরাই মালামাল ও পশু জব্দ করা হয়।

 

বিজিবি জানায়, সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিশেষ অভিযানে শ্রীপুর, মিনাটিলা, বাংলাবাজার ও সংগ্রাম বিওপির সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ মহিষ, গরু, চিনি, জিরা, আইবল ক্যান্ডি ও শিং মাছসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়।

৪৮ ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ শাড়ী, কাশ্মীরি ওড়না, স্কিন সানরাইজ ক্রিম, গোমেলা ক্রিম, বেটনোভেট এন ক্রিম, ক্লোব জি ক্রিম, পন্ডস হোয়াইট বিউটি ফেসওয়াস, নিভিয়া সফট ক্রিম, পন্ডস হোয়াইট বিউটি ক্রিম, জিলেট রেজার, জিলেট ব্লেড, জর্জেট থান কাপড়, সিগারেট, পোস্ত দানা ও বিভিন্ন প্রকার বিস্কুট জব্দ করা হয়। জব্দকৃত চোরাই মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৬৩ লাখ টাকা।

 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, ‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। আটককৃত মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর