
জামালগঞ্জ উপজেলাধীন জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে খেলাফত মজলিস মনোনীত সুনামগঞ্জ – ১ আসনের দেওয়াল ঘড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ফজর আলীর সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ আগস্ট ২০২৫,শুক্রবার বিকাল ৩ ঘটিকায় মোমিনপুর বাজারে খেলাফত মজলিস জামালগঞ্জ উত্তর ইউনিয়ন সভাপতি ডাঃ আব্দুল লতিফ এর সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি মোঃ হেলাল উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ -১ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ফজর আলী
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ সম্পাদক মাওলানা মহিবুর রহমান শিবলু , শ্রমিক মজলিসের জেলা সভাপতি মাওঃ আতাউল হক, সদর বায়তুল মাল সম্পাদক শুয়াইব আহমদ,জামালগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আলী আকবর, জামালগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আইনউদ্দিন, সহ সভাপতি মাওলানা সাঈদুর রহমান,সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলাম ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ জিয়াউর রহমান,যুব বিষয়ক সম্পাদক মাওলানা দেলোওয়ার হোসেন বিপ্লবী,যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী কাজী ইউসুফ, ছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন