1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ছাতকে আওয়ামী লীগ নেতা আব্দুর মমিন গ্রেফতার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার পঠিত

সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আব্দুর মমিনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খানের নির্দেশনায় ছাতক কোর্ট পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, আব্দুর মমিন ২নং নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে এবং নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন। গ্রেফতারকৃত আব্দুর মমিনের বিরুদ্ধে নিয়মিত মামলার অভিযোগ রয়েছে। এ অভিযানে ছাতক থানা পুলিশের এসআই মো. সাদেক, এসআই গোলাম সারোয়ার, এসআই মো. সিকান্দর আলী, এসআই মোহাম্মদ মোফাখখারুল ইসলাম, এসআই রোমেন মিয়া এবং এএসআই শওকত আলীসহ অন্যান্য পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আব্দুর মমিনের বিরুদ্ধে নিয়মিত মামলার অভিযোগ রয়েছে। পুলিশ প্রশাসন এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর