1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচং থানায় নবাগত ওসি’র যোগদান

হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৮৬ বার পঠিত

মো. আব্দাল মিয়া: হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী ও জনবহুল উপজেলা বানিয়াচং থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মিজানুর রহমান।

গত শনিবার বিদায়ী অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফার কাছ থেকে দায়িত্বভার গ্রহন করেন তিনি।
এর আগে তিনি আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চট্টগ্রাম জেলার বাকলিয়া গ্রামের বাসিন্দা মিজানুর রহমান কর্মজীবনের বিভিন্ন সময়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের জন্য সহকর্মী ও উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা কুড়িয়েছেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, বানিয়াচং উপজেলা হচ্ছে দেশের অন্যতম বৃহত্তম গ্রাম, যেখানে জনসংখ্যার চাপ ও ভৌগোলিক বৈচিত্র্যের কারণে আইনশৃঙ্খলা রক্ষার কাজ সবসময়ই চ্যালেঞ্জের।

এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাস দমন, দাঙ্গা-হাঙ্গামা, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। আমি চাই জনগণ যেন থানায় এসে নির্ভয়ে ন্যায়বিচার পান।” দুনীর্তিমুক্ত ও জনবান্ধব থানা গড়ে তুলতে ও থানায় এসে যেকোনো বিষয়ে তদবির না করার জন্য অনুরোধ জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত নবাগত ওসি মিজানুর রহমান।

স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ নবাগত ওসিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে থানার কার্যক্রম আরও গতিশীল হবে। অনেকেই মনে করছেন, এলাকার সামাজিক সমস্যা সমাধান ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাঁর অভিজ্ঞতা ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি ২০০৫ সালে পুলিশ বাহিনীতে যোগদান করে
কক্সবাজারের একটি থানায় দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। ২ ছেলে ও ২ কন্যা সন্তানের এর বাবা।

উল্লেখ্য, বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা নিয়মিত বদলীজনিত কারণে মৌলভীবাজার জেলায় পদায়ন করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর