1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩০৭ বার পঠিত

সিলেটের কানাইঘাট, জৈন্তাপুর ও জকিগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে প্রায় ১২ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জানা যায়, শুক্রবার (৩০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সুরাইঘাট বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্তের শূন্য রেখা থেকে ৯০০ গজ ভেতরে কানাইঘাট উপজেলার বড়বন্দ বাজার এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ট্যাবলেট (ঔষধ) আটক করা হয়। আটককৃত ট্যাবলেটের সিজারমূল্য ধরা হয়েছে প্রায় ৫ লাখ ২ হাজার টাকা।

এছাড়া একই দিনে জৈন্তাপুর, লোভাছড়া ও লক্ষীবাজার বিওপি’র টহল দল সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় এলাচ ৩০ কেজি, পাতার বিড়ি ৮৪ হাজার পিস, চা-পাতা ৭০২ কেজি, ফুলের ঝাড়ু ২৭০ কেজি ও সুপারি ৫০০ টি আটক করে। এসব মালামালের সিজারমূল্য ধরা হয়েছে প্রায় ৬ লাখ ৯৪ হাজার ৩ শত টাকা।

দুই অভিযানে মোট ১১ লাখ ৯৬ হাজার ৩ শত টাকার ভারতীয় মালামাল আটক করতে সক্ষম হয় বিজিবি।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর