1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

১৩৭ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৯১ বার পঠিত

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৩৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে নেদারল্যান্ডস। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের বেশি করতে পারেননি ডাচরা। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিনা বাংলাদেশের সংগ্রহ ১ অভারে ১৮ রান।

শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়ায় সন্ধ্যা ৬টায়। ম্যাচের শুরুতেই শরিফুল ইসলামকে এক ওভারে তিন চার এবং শেখ মেহেদীকে বিশাল এক ছক্কা হাঁকিয়ে ডাচদের উড়ন্ত শুরু এনে দেয়ার চেষ্টা করেছিলেন ডাচ ওপেনার ম্যাক্স ও’ডোড।

তবে তাসকিন বোলিংয়ে এসে তাকে থামিয়ে দেন। ঠিকঠাক সংযোগ না করতে পেরে জাকের আলীর ক্যাচ হয়ে ফেরেন ১৫ বলে ২৩ রান করা এই ব্যাটার। অন্য ওপেনার বিক্রমজিত সিং (৪) তেড়েফুঁড়ে খেলতে গিয়ে তাসকিনের বলেই বাউন্ডারিতে ইমনের ক্যাচ হয়েছেন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। তৃতীয় উইকেটে ১৫ বলে ২৮ রানের জুটি ভাঙেন প্রায় দুই বছর পর টি-টোয়েন্টি একাদশে ফেরা সাইফ হাসান। দশম ওভারে লিটন তার হাতে বল তুলে দিতেই এডওয়ার্ডস (১২) এবং নিদামানুরুকে (২৬) সাজঘরের পথ দেখান তিনি।

সাইফের জোড়া শিকারের পর আর ব্যাট হাতে পথ খুঁজে পায়নি ডাচরা। নিজের কোটার শেষ দুই ওভারে আরও ২ উইকেট ঝুলিতে ভড়েন তিনি। ৪ ওভারে ২৮ রান খরচায় ৪ উইকেট নিয়ে বল হাতে বাংলাদেশের নায়ক বনে যান সাইফ। একটি উইকেট শিকার করেছেন আরেক পেসার মোস্তাফিজুর রহমান।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর