1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে বানিয়াচংয়ের একটি পরিবার

মো. আব্দাল মিয়া (হবিগঞ্জ):
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৯৯ বার পঠিত

মো. আব্দাল মিয়া, হবিগঞ্জ: চট্টগ্রাম নগরের একটি ভাড়াটিয়া বাসায় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার একটি পরিবার। 

গত ২৪ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে নগরের ওই বাসায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন বানিয়াচং উপজেলার মাতাপুর গ্রামের বাসিন্দা সাহাঙ্গীর (৩৫), তার স্ত্রী এবং তাদের চার বছরের শিশু সন্তান।

বর্তমানে তিনজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সাহাঙ্গীর দীর্ঘদিন ধরে চট্টগ্রামের একটি গার্মেন্টস কারখানায় চাকরি করছিলেন। দুর্ঘটনার রাতে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে গেলে মুহূর্তেই তারা তিনজন দগ্ধ হন। তাদের শরীরের অধিকাংশ অংশ পুড়ে যাওয়ায় চিকিৎসা চলছে জটিল ও ব্যয়বহুল উপায়ে।

দরিদ্র এই পরিবারের পক্ষে এমন চিকিৎসা খরচ বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, ইতোমধ্যে কিছু মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তবে চিকিৎসা সঠিকভাবে চালিয়ে যেতে আরও ব্যাপক অর্থ সহায়তা প্রয়োজন। তারা সবার প্রতি মানবিক কারণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
সাহায্যের জন্য যোগাযোগ: 📞 01763-802234 (বিকাশ পার্সোনাল, রোগীর সাথে থাকা নাম্বার)

স্থানীয়রা আশা করছেন, সমাজের হৃদয়বান মানুষদের সহযোগিতা ও দোয়া এই পরিবারটির নতুন করে বেঁচে থাকার শক্তি যোগাবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর