1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই, অন্য কিছু ভাবা বিপজ্জনক: প্রধান উপদেষ্টা

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২২৭ বার পঠিত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক।

রোববার (৩১ আগস্ট) রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, নির্বাচন সেই সময়ের মধ্যে হবে।

অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, সব রাজনৈতিক দলকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আবারো তার প্রতিশ্রুতি জানিয়েছেন।

অধ্যাপক ইউনূস বলেছেন, ‘নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচন ছাড়া কোনো বিকল্প নিয়ে ভাবে, বা চিন্তা করে, তাহলে সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, ‘শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন হবে। ’ তিনি বার বার বলেছেন, এটি বাংলাদেশের ইতিহাসে ওয়ান অব দ্য বেস্ট ইলেকশন হবে। পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের কথা হচ্ছে। কমিশন গণমাধ্যমকে জানাবে।

তিনি বলেন, বৈঠকে জাতীয় পার্টি নিয়ে আলোচনা হয়েছে। একেকজন একেক ধরনের মত দিয়েছেন। প্রধান উপদেষ্টা সেসব শুনেছেন।

বৈঠকে দুর্গা পূজার বিষয়টি এসেছে জানিয়ে প্রেস সচিব বলেন, দুর্গা পূজা ঘিরে দেশে যেন কোনো ধরনের ষড়যন্ত্র, কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য সব রাজনৈতিক দলকে সজাগ থাকার পাশাপাশি সবার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা।

বৈঠকের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সাক্ষাৎ করেন বলে জানান প্রেস সচিব।

তিনি বলেন, জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়ে কী কী অগ্রগতি হয়েছে তারা প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন। পাশাপাশি জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলো কী মত দিয়েছে, তা নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে আদিলুর রহমান খান, আসিফ নজরুল, ওয়াহিদউদ্দিন মাহমুদ, খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর