
আজমিরীগঞ্জে এক দুকানের দরজা কেটে চুরি করার সময় স্থানীয়রা ছালামিন নামক এক চোরকে আটক করে।এসময় চোরের সহযোগী আরো দুইজন পালিয়ে যায়। জনতার হাতে আটককৃত চোরকে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
রবিবার দিবাগত গভীর রাতর যশকেশরী মহল্লার খলাবাড়ি থেকে তাকে আটক করে। আটককৃত ছালামিন উপজেলার শিবপাসা ইউনিয়নের বং গ্রামের সাবেক ইউপি সদস্য জাফু মিয়ার পুত্র।
স্থানীয়রা জানান, উপজেলার শিবপাসা ইউনিয়নের যশকেশরী মহল্লার খলাবাড়িতে রবিবার দিবাগত গভীর রাতে ছালামিনসহ একদল চোর কাওছার চৌধুরীর দোকানের টিছনের দরজা খুলে চুরি করার সময় কাওছার চৌধুরী চোরের উপস্থিতি টের পেয়ে তাঁকে ঝাপটে ধরে, এসময় তাঁর শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে চোরের সহযোগীরা পালিয়ে যায়।
তারপর চোরকে একটি পিলারে সাথে বেঁধে রাখে। স্থানীয়দের চাপে পড়ে চোর জানান, বাঘা ও শাবুল নামে তাঁর সাথে আরো দুইজন সঙ্গী ছিলো তাঁরা পালিয়ে গেছে।
স্থানীয়রা আরো জানান, ছালামিন একাধিক চুরির মামলার আসামী, বিভিন্ন সময় শিবপাসা সবুজগঞ্জ বাজারে চুরি করতো। বাজার কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে বাজারে চলাচল নিষিদ্ধ করা হয়েছিলো। তার চুরির তান্ডবে অতিষ্ঠ শিবপাশা বাজার ব্যবসায়ী এবং এলাকাবাসী।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, স্থানীয়রা চোর আটক করে থানায় হস্তান্তর করেন। এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।