1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে ভারতীয় মদসহ ২ জন আটক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৩ বার পঠিত

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় আবারো অবৈধ ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে গোপন সংবাদে জানা যায় যে, জাফলং থেকে সিলেটগামী একটি লোকাল বাসে অবৈধ ভারতীয় মদ বহন করা হচ্ছে।

সংবাদ পাওয়ার পর জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে হাইওয়ে থানার পুলিশ ফতেপুর ইউনিয়নের শিকার খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সিলেট-তামাবিল মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

পরে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে জাফলং থেকে সিলেটগামী লোকাল বাস (রেজিঃ ঢাকা মেট্রো-ব-১৫-৮০৭৪) চেকপোস্টে পৌঁছালে পুলিশ সিগন্যাল দিয়ে থামায়। তল্লাশির একপর্যায়ে দুইজন যাত্রী বাসের জানালা দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তাদের কাছে ভারতীয় অবৈধ মদ রয়েছে।

পরে তাদের হেফাজত থেকে দুইটি কালো ব্যাগ উদ্ধার করা হয়। প্রতিটি ব্যাগে ৪টি করে মোট ৮ বোতল অবৈধ ভারতীয় হুইস্কি পাওয়া যায়। প্রতিটি বোতলের গায়ে ৭৫০ মিলিলিটার লেখা ছিল। উদ্ধারকৃত মদ জব্দ করে পুলিশ আসামিদের আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলো, মো. জাবেদ মিয়া (২০), পিতা মৃত ধনু মিয়া, শরীফ মিয়া (২০), পিতা ফারুক মিয়া, উভয়ের ঠিকানা: চাঙ্গিল মুক্তাপুর (টিলা বাড়ী), থানা জৈন্তাপুর, জেলা সিলেট।

এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান জানান- এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক মামলা রুজুর প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর