
মো. আব্দাল মিয়া, হবিগঞ্জ:- বানিয়াচংয়ে আলোচিত পাপনকে দ্রুত গ্রেফতারের দাবিতে স্থানীয় উলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল হবিগঞ্জ জেলা পুলিশের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। শনিবার সকাল ১০টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এএসপি (প্রবাস) এর সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে উলামায়ে কেরামরা পাপনের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় পুলিশ সুপার জরুরি কাজে সিলেটে অবস্থান করলেও মোবাইল ফোনে উলামায়ে কেরামদের সঙ্গে কথা বলেন। তিনি দ্রুততম সময়ের মধ্যে পাপনকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন— হযরত মাওলানা শায়খ মুখলিছুর রহমান, হযরত মাওলানা আব্দাল হোসেন খান, হযরত মাওলানা কাজী আতাউর রহমান, কারী কমর উদ্দিন, মাওলানা আব্দুল অলি, হযরত মাওলানা আব্দুল জলীল ইউসুফী, মাওলানা মসিউর রহমান ও মাওলানা মুনতাসির আলম সুহান।
উলামায়ে কেরামগণ বলেন, “অপরাধ দমনে প্রশাসনের কার্যকর পদক্ষেপই সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার মূল চাবিকাঠি। জনগণের প্রত্যাশা—অপরাধীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়।”