1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে বিসিবির সভায় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

সিলেটে মঙ্গলবার মঙ্গলবার বিসিবির ডিভিশনাল ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যাকশন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের উপস্থিতিতে নগরের একটি হোটেলে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী।

সভায় সিলেটের ক্রিকেটের উন্নয়নে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনার মধ্যে রয়েছে সিলেট বিভাগের চারটি জেলার ক্রিকেট উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ, উপজেলা ও জেলা পর্যায়ের ক্রিকেট দলগুলোকে আরও শক্তিশালী করা, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলোয়াড় গড়ে তোলা, প্রতিটি জেলায় স্থায়ী ক্রিকেট কোচ নিয়োগ, দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে একজন বিশেষ পরামর্শক (অ্যাডভাইজার) নিয়োগ, যিনি অফিসার লেভেলে কাজ করবেন।

এছাড়াও ক্রিকেটের মান উন্নয়নে বিশেষ প্রকল্প “ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রাম” বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা, সিলেট বিভাগের ক্রিকেটের যাবতীয় সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের পথ নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বিসিবি’র সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিমসহ বোর্ড পরিচালনা কমিটির সদস্য, বিভাগীয় ও জেলা ক্রীড়া কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর