1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে ভারতীয় গরু-মহিষসহ অবৈধ মালামাল জব্দ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

সিলেটের সীমান্ত এলাকায় আবারও বড় সাফল্য পেয়েছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। একের পর এক অভিযানে ভারতীয় গরু-মহিষসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে সীমান্ত রক্ষী বাহিনী।

জকিগঞ্জ ব্যাটালিয়ন সূত্র জানায়, গত ০১ সেপ্টেম্বর (রাত) গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল এলাকায় বিশেষ অভিযান চালায় জৈন্তাপুর বিওপি’র টহল দল।

এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় মহিষ আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লক্ষ টাকা।

এদিকে ০২ সেপ্টেম্বর গুয়াবাড়ি, সুরাইঘাট ও লক্ষীবাজার বিওপি’র পৃথক টহল দল সীমান্তবর্তী জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ এলাকায় অভিযান চালায়। এসব অভিযানে ৫টি ভারতীয় গরু, ৭ হাজার ২৮০ পিস পাতার বিড়ি এবং ৭৫ কেজি জিরা আটক করা হয়। এসবের বাজারমূল্য প্রায় ৮ লক্ষ ৩৯ হাজার টাকা।

সব মিলিয়ে দুই দিনে বিজিবি’র হাতে ধরা পড়ে ১৬ লক্ষ ৩৯ হাজার টাকার ভারতীয় গরু-মহিষ ও বিভিন্ন মালামাল।

অভিযান প্রসঙ্গে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান,সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সচেষ্ট। সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা তৎপরতা জোরদার করার পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

জব্দকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন তিনি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর