1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জের বানিয়াচংয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শহীদ মিনারে সমবেত হন।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ আমজাল হোসেনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাহির হোসেনের সঞ্চালনায় একটি বর্ণাঢ্য র‌্যালি বড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে পথসভায় রূপ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন। তিনি বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের স্টিমরোলার চালিয়েছিল। তারা ভেবেছিল এভাবেই ক্ষমতায় টিকে থাকবে, কিন্তু শেষ রক্ষা হয়নি।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। নেতাকর্মীদের অবশ্যই দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাবেক আহ্বায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, সহ-সভাপতি মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মখলিছুর রহমান আবু, প্রবীণ বিএনপি নেতা মোতাব্বির হোসেন, প্রচার সম্পাদক ওয়াহিদুল মুরাদ, আকাদ্দস তালুকদার, ছাত্রনেতা শরীফ ঠাকুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর