1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট জকিগঞ্জ সীমান্তে মহিষসহ ৫ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সিলেট জেলার সীমান্ত এলাকায় পরিচালিত পৃথক অভিযানে মহিষ ও ভারতীয় বিভিন্ন মালামালসহ প্রায় ০৫ লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, অদ্য ০৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন জকিগঞ্জ উপজেলার লক্ষীবাজার বিওপি’র একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্তবর্তী মইয়াখালী এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় পাতার বিড়ি ৬,৮৬৪ প্যাকেট আটক করা হয়। যার আনুমানিক সিজারমূল্য ৩,৪৩,২০০/- (তিন লক্ষ তেতাল্লিশ হাজার দুইশত) টাকা।

এছাড়াও একই দিনে জৈন্তাপুর ও ডোনা বিওপি’র পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মহিষ ০১টি এবং চিনি ৫০০ কেজি আটক করতে সক্ষম হয়। এসবের আনুমানিক সিজারমূল্য ১,৫৫,০০০/- (এক লক্ষ পঁঞ্চান্ন হাজার) টাকা।

উক্ত দুই অভিযানে জব্দকৃত মালামালের মোট সিজারমূল্য দাঁড়ায় ৪,৯৮,২০০/- (চার লক্ষ আটানব্বই হাজার দুইশত) টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে বিজিবি নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত মালামাল যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

অভিযান প্রসঙ্গে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান,সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সচেষ্ট। সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা তৎপরতা জোরদার করার পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর