মধ্যনগর সুনামগঞ্জ: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ২ টায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াত এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাইয়ুম মজনু।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জের ১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক,এবং কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারন সম্পাদক মো. আনিসুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, মো. মোসাহিদ তালুকদার, সদস্য কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, রায়হান উদ্দিন , সাজিবুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রোকন উদ্দিন, শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল জলিল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মুসাব্বির হোসেন সাগর প্রমুখ।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। তারা বলেন, “গণতন্ত্র পুনঃউদ্ধারে জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করাই একমাত্র পথ।”
বক্তারা আরও বলেন, দেশের সংকটময় মুহূর্তে মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে পারে কেবল একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার। এসময় তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.