
মো. মতিউর রহমান:- সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের মধ্যকার টি-২০ ক্রিকেট সিরিজের শেষ ম্যাচ বিকেল ৬ টায় শুরু হয়েছে। ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার শেষ ম্যাচে লক্ষ্য হোয়াইটওয়াশ করা।
এই মিশনে খেলতে নেমে টসের ভাগ্য গেল নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসের দিকে। ফিল্ডিং নেওয়ায় সিরিজে প্রথমবার আগে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ অভার ৪ বলে ১ উইকেট হারিয়ে ৫১ রান। লিটন ৩৩ রান, হৃদয় ৩ রান করে ক্রিজে আছেন।
শেষ ম্যাচে পাঁচটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান, দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান এবং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান।
তাদের জায়গায় খেলছেন নুরুল হাসান সোহান, শামীম হোসেন ও মোহাম্মদ সাইফ উদ্দিন। এক ম্যাচ পর দলে ফিরেছেন শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।
ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে অধিনায়ক লিটন দাসের ক্রিকেট দল। প্রথম ম্যাচে ৮ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে জিতে লাল-সবুজরা দাপুটে জয় তুলে নিয়েছে তারা। এবার লক্ষ্য নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করা, পাশাপাশি এশিয়া কাপের প্রস্তুতিকে আরও ঝালিয়ে নেওয়া হচ্ছে এটা পরিষ্কার।
আজ বাংলাদেশ একাদশে খেলবে: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তানজিম হাসান।