1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

অবশেষে দাবী মেনে সিলেট-১ আসনে পুনরায় অন্তর্ভুক্ত সিলেট সিটির ৩টি ওয়ার্ড

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩০ বার পঠিত

তীব্র প্রতিবাদের মুখে অবশেষে সিলেট-১ আসনেই থাকছে সিলেট সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ড।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রকাশিত বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন আইনের ধারা ৬ উপধারা (৪) অনুযায়ী দাবী/আপত্তি/সুপারিশ/মতামত সম্বলিত দরখাস্তসমূহের তথ্যাবলী পর্যালোচনা করে এবং শুনানীকালে উপস্থাপিত তথ্য ও যুক্তিতর্ক বিচেনান্তে প্রাথমিক তালিকায় প্রকাশিত নির্বাচনি এলাকার প্রয়োজনীয় সংশোধন করতঃ বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত তফসিল মোতাবেক জাতীয় সংসদের ৩০০ আসনের পুণঃনির্ধারিত সীমানার চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

সংযুক্ত তালিকা অনুসারে সিলেট-১ আসনে পূর্বের ন্যায় সিলেট সিটি কর্পোরেশনের ১ থেকে ২৭ নং ওয়ার্ড এবং ৩১ থেকে ৩৯ নং ওয়ার্ড এবং সিলেট সদর উপজেলাকে অর্ন্তভূক্ত করা হয়েছে। অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশনের ২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ড পূর্বের ন্যায় নির্বাচনী আসন-২২৯ (সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট মহাগরী) আসনের অর্ন্তভূক্ত থাকছে।

নির্বাচন কমিশন গত ৩০ জুলাই সিলেট মহানগরীর ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডকে সিলেট-৩ আসনে অর্ন্তভূক্তির প্রস্তাব করে একটি প্রজ্ঞাপন প্রকাশ করে। কমিশনের এই প্রস্তাবের বিরুদ্ধে এই ৩ ওয়ার্ডের সর্বস্তরের ভোটাররা প্রতিবাদে নামেন। ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডকে সিলেট-১ আসনে রাখার বিষয়ে একাত্মতা প্রকাশ করেন সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানসহ সিলেটের প্রায় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ওয়ার্ডবাসীর পক্ষ থেকে প্রায় দেড় হাজার ভোটারের স্বাক্ষরসহ একটি আপত্তি ঢাকাস্থ নির্বাচন কমিশনে গত ৮ আগস্ট দাখিল করা হয়।

দাখিলকৃত এই আপত্তির বিষয়ে গত ২৭ আগস্ট নির্বাচন কমিশন সচিবালয়ে শুনানী অনুষ্ঠিত হয়। উক্ত শুনানীতে ওযার্ডবাসীর পক্ষ থেকে শুনানী করেন ২৫ নং ওয়ার্ডের ভোটার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক ও আইনজীবী এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন।

তাকে সহযোগীতা করেন সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম কাফি, সিলেট জেলা জজ আদালতের এডিশনাল জিপি এডভোকেট নাজমুল হুদা ও সিলেট জেলা বারের আইনজীবী এডভোকেট মামুন আহমদ। সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানও এই দাবীর প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন কমিশনে বক্তব্য রাখেন। শুনানীকালে এলাকাবাসীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমাজসেবী মনসুর হোসেন খান, বাবর আহমদ, গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সভাপতি সুমন আহমদ চৌধুরী প্রমুখ।

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ, বেগম তাহমিনা আহমদ, মোঃ আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদসহ পূর্ণ নির্বাচন কমিশন এই শুনানী গুরুত্ব সহকারে শুনেন এবং ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডবাসীর যৌক্তিক দাবী পূরণের আশ্বাস দেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর