1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জকিগঞ্জ বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি ও গরু জব্দ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা সীমান্ত সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দুটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি ও একটি গরু জব্দ করা হয়েছে।

বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপি’র আওতাধীন একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্তবর্তী বড় চতুল এলাকায় অভিযান চালায়।

এসময় মালিকবিহীন অবস্থায় ১৫,১২০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত বিড়ির সিজার মূল্য ধরা হয়েছে ৭ লাখ ৫৬ হাজার টাকা।

এছাড়াও একই দিনে জৈন্তাপুর বিওপি’র একটি আভিযানিক টহল দল জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়। যার সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার টাকা।

দুটি পৃথক অভিযানে মোট জব্দকৃত মালামালের সিজার মূল্য দাঁড়িয়েছে ৮ লাখ ৩৬ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। উপর্যুক্ত অভিযান তারই অংশ। তিনি আরও বলেন, জব্দকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি’র পক্ষ থেকে পুনরায় জানানো হয়েছে, দেশের সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর