1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন ২০ শিক্ষার্থীর মাঝে চেক বিতরণ।

মহসিন সাদেক (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৬ বার পঠিত

 

লাখাইয়ে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (PBGSI) স্কিমের আওতায় মেধার ভিত্তিতে সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন ২০ জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন ২০ জন শিক্ষার্থীর মাঝে চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার লিজা।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকগণ, অভিভাবকগণ ও শিক্ষার্থীবৃন্দ।

পরে ২০ জন শিক্ষার্থীর হাতে ৫ হাজার টাকা করে চেক তুলে দেন প্রধান অতিথি লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ সহ অতিথি বৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর