1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর বিশেষ অভিযানে প্রায় ৪৩ লক্ষ টাকার মাদক, ভারতীয় চকলেট, গরু ও অবৈধ মালামাল জব্দ

মুরাদ হাসান (জৈন্তাপুর):
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৬ বার পঠিত

 

সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর বিশেষ আভিযানিক টহল দল পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট, মদ, গরু, জিরা ও ঔষধসহ প্রায় ৪৩ লক্ষ টাকার মালামাল জব্দ করেছে।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপি’র টহল দল সীমান্তের শূন্যরেখা হতে প্রায় ৫ কিলোমিটার ভেতরে কানাইঘাট পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় আই বল চকলেট ৩,৯০০ পিস, কিটক্যাট চকলেট ৫০৪ পিস, ডেইরী মিল্ক চকলেট ৩৯,৩৬০ পিস এবং চোরাচালানে ব্যবহৃত একটি টাটা পিকআপ আটক করা হয়। জব্দকৃত চকলেট ও গাড়ির আনুমানিক মূল্য ২৭,৮৮,১৪০ টাকা।

এছাড়াও ০৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জৈন্তাপুর, লালাখাল, গুয়াবাড়ী ও লক্ষীবাজার বিওপি’র যৌথ টহল দল জৈন্তাপুর ও জকিগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ ৪৭ বোতল, ০৬টি গরু, জিরা ২৩৯ কেজি এবং বেটনোভেট ক্রিম ৫,০৪০ পিস জব্দ করে। এসব মালামালের সিজারমূল্য দাঁড়ায় ১৪,৭৩,৮০০ টাকা।

দুটি অভিযানে মোট ৪২,৬১,৯৪০ টাকার চোরাচালানী মালামাল জব্দ হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

অভিযান প্রসঙ্গে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনকল্পে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত মালামাল শুল্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর