প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৬, ৬:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৫, ১:২৪ পূর্বাহ্ণ
সিলেট-এয়ারপোর্ট সড়কে যুবক নি-হ-ত, বহু মানুষ আহত

সিলেটের এয়ারপোর্ট থানাধীন সিলেট এয়ারপোর্ট সড়কের লাক্কাতুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। তবে নিহত ব্যক্তির নাম ফাহাদ (২৩),। তিনি এসএমপি'র শাহপরান (র:) থানাধীন বাহুবল আবাসিক এলাকার ২নং রোডের আব্দুল হকের ছেলে।
শুক্রবার ( ৫ সেপ্টেম্বর) রাত অনুমান ১২ টা ২০ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরো বেশ কয়েকজন লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আহত আরো দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।।
সূত্র জানায়, বেপরোয়া গতিতে আসা ২টি মোটরসাইকেল, সিএনজি ও ট্রাক গাড়ীকে ধাক্কা দেয়। সড়কে মোটরসাইকেল, সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
সিলেট জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ইমরান জানান, সিলেট মেট্রো-ল--১২-৩৫৫৬ মোটরসাইকেলের আরোহী ভাইটি কিছুক্ষণ আগে মালনীছড়া আবাদানি আবের উপর ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছে। নিহত ভাইটির পরিবার বোধহয় এখনো জানে না।
বহু লোক আহত হয়েছেন, হতাহতের সংখ্যা আরোও বাড়তে পারে। বেপরোয়া গতির মোটরসাইকেল রাইডিং করার জন্য আজ এতো বড় সড়ক দুর্ঘটনা।
আমার/ আপনার সন্তান/ ভাইকে রাতের বেলা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো থেকে বিরত রাখুন। একটি দুর্ঘটনা আমাদের সারা জীবনের কান্না। নিহত ব্যাক্তির পরিচয় সনাক্ত হওয়া জরুরী।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.