1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় চোরাচালানের জিরা-দারুচিনি-গুড়াদুধ জব্দ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬২ বার পঠিত

 

সিলেটের জৈন্তাপুরে ভারতীয় চোরাচালান বিরোধী যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে সেনাবাহিনী।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে ২৭ বীর হরিপুর গ্যাসফিল্ড আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

সেনা সূত্র জানায়, জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের উমনপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ৮১ কেজি ভারতীয় জিরা (আনুমানিক মূল্য ৪ লাখ ৮৬ হাজার টাকা), ২৮০ কেজি দারুচিনি (মূল্য ৭০ হাজার টাকা) ও ৫০ কেজি গুড়ো দুধ (মূল্য ২০ হাজার টাকা)। সবমিলিয়ে জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ ৭৬ হাজার টাকা।

অভিযানে উপস্থিত সেনা কর্মকর্তারা জানান, জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র নিকট হস্তান্তর করা হবে। এসময় তারা আরও বলেন, স্থানীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনী, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর