1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

এশিয়া কাপে অংশ নিতে আবুধাবির পথে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

প্রস্তুতি পর্বের মাঝপথেই আত্মবিশ্বাসী কণ্ঠে শোনা গিয়েছিল জাকের আলির ঘোষণা, ‘এবার এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য একটাই, শিরোপা। ’ দেশ ছাড়ার আগেও সেই বিশ্বাস অটল রেখেছেন তিনি।

অধিনায়ক লিটন দাসও একই স্বপ্ন বুকের ভেতর ধারণ করে উড়াল দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে।

রোববার দুই ধাপে আবুধাবির উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

সকালে প্রথম দফায় দেশ ছাড়েন লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, শামীম হোসেন, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান ও তাওহিদ হৃদয়সহ বেশ কয়েকজন ক্রিকেটার। বাকিদের যাত্রা সন্ধ্যার ফ্লাইটে।

এশিয়া কাপের প্রস্তুতি শুরু হয়েছিল এক মাস আগে। শুরুতে ছিল কঠোর ফিটনেস ট্রেনিং, এরপর ব্যাটিং-বোলিংয়ের স্কিল ঝালাই।

মিরপুরে অনুশীলনের পর সিলেটে গিয়েও নিবিড় প্রস্তুতি চালায় দল। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের উপস্থিতি ছিল বাড়তি সুবিধা। নিয়মিত স্কিল ও ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি নেদারল্যান্ডসের বিপক্ষে একটি সিরিজ আয়োজন করে বিসিবি, যেখানে সিরিজ জয়েই আত্মবিশ্বাস বাড়ায় দল।

এই আত্মবিশ্বাস নিয়েই মূল অভিযানে নামছে বাংলাদেশ। জাকের আলি দেশ ছাড়ার আগে সাংবাদিকদের বলেন, ‘আমরা সবাই মনে-প্রাণে বিশ্বাস করি চ্যাম্পিয়ন হতে পারব। ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ডস সিরিজ পর্যন্ত প্রস্তুতি খুব ভালো হয়েছে। ধাপে ধাপে ভালো খেলে একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই। ’

এশিয়া কাপ শুরু হবে মঙ্গলবার, তবে বাংলাদেশের প্রথম ম্যাচ বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে আবুধাবিতে। এর পরের ম্যাচগুলোতে প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা। বিশ্লেষক আকাশ চোপড়া ও রাসেল আর্নল্ড বাংলাদেশের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন। তবে এসব মন্তব্যকে গুরুত্ব দিচ্ছেন না জাকের, ‘কাউকে জবাব দেওয়ার কিছু নেই, আমরা আমাদের সেরা ক্রিকেটটাই খেলব। ’

টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ এবার এশিয়া কাপে নামছে নতুন উদ্যমে। লিটন দাসও দেশে বলেছিলেন, এত ভালো প্রস্তুতি আগে আর কখনও হয়নি।

এবার আবুধাবি যাওয়ার বিমানে চেপেই আবার শোনালেন স্বপ্নের কথা, বিশ্বের সেরা সমর্থকদের কাছে প্রার্থনা চাইছি আমার জন্য ও আমার দলের জন্য। সংযুক্ত আরব আমিরাতে নিজেদের সেরাটা দেওয়ার প্রতিজ্ঞা করছি আমরা। এক ম্যাচ এক ম্যাচ করে এগোব, তবে চূড়ান্ত স্বপ্ন অবশ্যই ট্রফি উঁচিয়ে ধরা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর