1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে ডাকাতির ঘটনায় আটক-৪

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩১ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর রাংপানি এলাকায় দুই পর্যটকের গলায় ছুরি ধরে ক্যামেরা, মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ জেলার ধামইরহাট থানার আসিম উদ্দিনের ছেলে সোহেল রানা (৪৫) তার সঙ্গী ওয়াসিব-উল হকসহ দুইজন শ্রীপুর রাংপানি এলাকায় ঘুরতে গেলে পাঁচজন দুর্বৃত্ত তাদের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ডিজেলর ক্যামেরা, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সোহেল রানা শুক্রবার রাতেই জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুজ্জামান খোকনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে ডাকাতির ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করে। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ওসি বদরুজ্জামান খোকন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর