ওসমানীনগর প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগরর উপজেলার প্রশ্চিম রোকনপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১১জন আহত হয়েছেন।
আহতরা হলেন, হাবিবুর রহমান (৭৫), লিটন মিয়া (৪০), আশিক মিয়া (৩৫), শহিদুল ইসলাম (৪৫), ডালিম আহমদ (৪৫), লখন মিয়া (৪০), আয়না মিয়া (৫৫), হাবিবুর রহমান (৩৫), তায়িদ মিয়া (২০), আতাউর রহমান (৬৫), গণি মিয়া (৪৫), রাশিদ মিয়া (৫৫) ও আবুল হোসেন (৫৫)। আজ ৭ সেপ্টেম্বর রবিবার (০৭ সেপ্টেম্ভর ২০২৫ ইং) দুপুর দেড়টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের পশ্চিম রুকনপুর গ্রামের শহিদুল এর বাড়ির সামনের রাস্তায় এ ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, গ্রামের হাবিবুর রহমান ও লখন মিয়া পক্ষের লোকজনের মধ্যে ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় একে অপরের অস্ত্রের আঘাতে উভয় পক্ষে ১১জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
আহতদের আর্ত চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাদের চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয় ইউপি সদস্য এহসানুর রশিদ বলেন, ইনডোরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ হলে ১১জন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে আছেন।
ওসমানীনগর থানার ওসি (তদন্ত) মাহমুদ হাসান রিপন বলেন, পশ্চিম রোকনপুরে একটি সংঘর্ষের খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.