1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম

মুশতাক হত্যা মামলার আসামী আব্দুল হাফিজ কারাগারে, রিমান্ডর আবেদন

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৯ বার পঠিত

জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন সংগঠনের অপরাংশের নেতা এম. আব্দুল হাফিজ।

সোমবার ভোরে সিলেট নগরী থেকে তাকে আটক করে পুলিশ। বিকেলে দিরাই সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাফায়েত সালামের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) শুনানির দিন ধার্য করেন।

গত বুধবার সন্ধ্যায় নিখোঁজ হন মাওলানা মুশতাক। পরদিন তার স্ত্রী রুবি বেগম শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। একই দিন জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী প্রশাসনের সহায়তা কামনা করে বিবৃতি দেন। পুলিশ জানিয়েছিল, নিখোঁজ হওয়ার রাতে দিরাই সড়ক মোড়ে তাকে সর্বশেষ দেখা যায়। পরে শুক্রবার সকালে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের পুরাতন সুরমা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জমিয়তের কর্মী-সমর্থকরা ক্ষুব্ধ হয়ে রোববার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের দিরাই সড়ক মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেন। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় হাজারো যানবাহন আটকে পড়ে।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জাকির হোসেন জানান, নিহত মাওলানা মুশতাকের স্ত্রী রুবি বেগম দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল হাফিজ। তাকে আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তৈবুর রহমান বাবুল বলেন, “এটি একটি পরিকল্পিত ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। মামলার মূল আসামিকে আদালতে হাজির করার পর সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত আগামী ১০ সেপ্টেম্বর শুনানির দিন নির্ধারণ করেছেন।”

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর