1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

সারাদেশে ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৮ বার পঠিত

এবার সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজা মণ্ডপে দুর্গাপূজা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীরা কোনো আশঙ্কা বা উদ্বেগের কথা জানায়নি বলেও জানান তিনি।

সোমবার (০৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে মণ্ডপগুলোতে শুধু আনসার সদস্যই থাকবেন তিন লাখ।

এছাড়া পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্ব পালন করবে। তিনি আরো বলেন, আনুমানিক এবার মণ্ডপের সংখ্যা প্রায় ৩৩ হাজার।

তালিকার বাইরে কোনো মণ্ডপ করলে আমাদের জন্য অসুবিধা হয়ে যায়। আমরা তাদের (পূজা উদযাপন কমিটির নেতা) অনুরোধ করেছি আপনারা যে যেখানে যেটাই করেন না কেন, আমাদের কাছে তালিকাটা আগে দিয়ে দেবেন। যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা ওই জায়গায় দিতে পারি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ বছর সবাইকে সন্ধ্যা ৭টার আগে বিসর্জন শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।ঢাকা মহানগর এলাকায় পূজা মণ্ডপের সংখ্যা ২৫৫টি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজা মণ্ডপের সব সংখ্যাই আনুমানিক। সব তালিকা এখনো আমরা পাইনি, আবার কোথাও কোথাও লিস্ট আপডেট হবে।

বৈঠকে সনাতন ধর্মাবলম্বীরা কোনো ধরনের উদ্যোগ প্রকাশ করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এবার কোনো ধরনের উদ্বেগই তারা প্রকাশ করেনি। অন্যান্য বার তো তারা দুয়েকটি উদ্বেগ প্রকাশ করে থাকেন। এবার তারা কোনোই উদ্বেগ প্রকাশ করেনি। তারা বলেছেন, গতবার শান্তিপূর্ণভাবে হয়েছে, এবার আরও শান্তিপূর্ণভাবে হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর