1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আজমিরীগঞ্জে প্রকাশ্যে চলছে ইয়াবা সেবন

মো. আবু হেনা আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

মো. আবু হেনা, আজমিরীগঞ্জ, হবিগঞ্জ:- আজমিরীগঞ্জ উপজেলায় বেড়েছে দেশের সবচেয়ে আলোচিত মাদক ইয়াবাসেবি ও বিক্রেতার সংখ্যা। উপজেলার অনেক স্থানে এই নেশাপন্য মিলছে হাত বাড়ালেই। ধ্বংসের পথে তরুণসমাজ।

স্থানীয়দের অভিযোগ, পুলিশের দায়িত্বপালনে ধীরগতিতে ছড়িয়ে পড়ছে মাদক। ইয়াবা সেবন প্রকাশ্য রূপ নিয়েছে। ছোটখাটো মাদক কারবারি আটক হলেও রাঘব বোয়ালেরা ধরা ছোঁয়ার বাইরে।

অনুসন্ধানে জানাযায়, পৌরসভা এবং পাঁচটি ইউনিয়নের নদী ও স্থল পথে আজমিরীগঞ্জে ইয়াবা চালান ঢুকছে। প্রধান বাহন সিএনজি অটোরিকশার ও মোটর সাইকেল। অন্যতম রাস্তা আজমিরীগঞ্জ ভায়া শিবপাসা টু বানিয়াচুং রোড, শরীফ উদ্দিন সড়ক, শাল্লা উপজেলার প্রতাবপুর- পাহারপুর বাজার নদীঘাট, শাল্লা-পিরিছপুর নদীঘাট, ইটনা উপজেলার জনতাগঞ্জ বাজার নদীঘাট ও বড়বাড়ি ও রনিয়ার নদীঘাট।

এছাড়া নবিগঞ্জ-মার্কুলি রোডে, বদলপুরের পাহারপুর বাজারে ইয়াবা আসছে। বানিয়াচুং উপজেলার দু’টি স্পট থেকে আজমিরীগঞ্জ পৌরসভায়, সদর জলসুখা, শিবপাসা ও কাকাইলছেও ইউনিয়নের ইয়াবা ব্যবসায়িরা মাদক আমদানি করেন।

গত শুক্রবার রাত সাতটা আজমিরীগঞ্জ লঞ্চ টার্মিনাল রোডে এক মাদক কারবারির ঘরে অভিযান পরিচালনা করে পুলিশ। তবে সেখানে ৯৪ হাজার টাকা পেলে কোন মাদক পাওয়া যায়নি। পালিয়ে যায় ওই মাদক কারবারিরা। তাঁর টাকা পুলিশ ফেরৎ দিয়েছে।

পরিচয় গোপন রাখার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, লঞ্চ টার্মিনাল রোডে মাদকের ছড়াছড়ি বেশি। মাদকসেবীরা রোজ সেখানে এসে ভীর করছে। এসময় ডেলিভারি কাজে ১২-১৩ বছরের এক শিশুকে ব্যবহার করতে দেখা যায়।

সন্ধায় কাকাইলছেও রোড, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে, বাঁশ মহাল রোড, মুন সিনেমা হলের সামনে থেকে পাহাড়পুর রোড, শরিফনগর গ্রাম সংলগ্ন ঈদগাহ মাঠের আশেপাশে মাদক সেবনকারী ও বিক্রেতাদের আনাগোনা লক্ষ্য করা যায়।

এক ইয়াবা কারবারির ভাষ্য, নিজের সুরক্ষার জন্য সাথে সবসময় দুই লাখ টাকা রাখি, আমার কিছুই হবে না।

এব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাস বলেন, আমরা যেখানেই সাদকের খবর পাই, সেখানেই অভিযান পরিচালনা করি। কয়েকদিন আগেও মাদক উদ্ধারের অভিযান পরিচালনা করেছি৷ তবে মাদক কারবারিরা পালিয়ে যায়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর