1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বাংলাদেশ বিমানের কাঠমান্ডুগামী ফ্লাইট স্থগিত

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

নেপালে উদ্ভূত পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত ও নেপাল সরকারের ফ্লাইট পরিচালনার ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) ঢাকা–কাঠমান্ডুগামী ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।

নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা–কাঠমান্ডু রুটের ফ্লাইটটি দুপুর ২টা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়া মাত্র যাত্রীদের অবহিত করা হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। নেপালগামী যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য বিমানের কল সেন্টার ১৩৬৩৬ বা +৮৮০৯৬১০৯১৩৬৩৬ নম্বরে সকাল ৮টা থেকে রাত ৮টা ৩০ মিনিটের মধ্যে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর