1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম

শান্তিগঞ্জে এক যুবকের প্রবাসে যাওয়ার জমিয়ে রাখা টাকা চুরির অভিযোগ

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রবাসে যাওয়ার স্বপ্ন ভেঙে গেছে মঈনুল হক নামে এক যুবকের। দীর্ঘদিন জমি বিক্রি ও ধারদেনা করে জমানো ১৫ লাখ টাকা চুরি হয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।

ঘটনাটি ঘটে গত ৭ সেপ্টেম্বর রাতে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সৈদপুর গ্রামে।

ওইদিন মঈনুল ও তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না। এ সুযোগে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁর শয়ন কক্ষের দরজা ভেঙে স্টিলের আলমারি থেকে নগদ টাকা ও ব্যাংক অ্যাকাউন্টের স্বাক্ষর করা চেক বই নিয়ে যায়।

ঘটনার পরদিন সকালে বাড়ি ফিরে আলমারি তালা ভাঙা ও ঘরের সবকিছু ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে হতবাক হয়ে যান মঈনুল। পরে তিনি শান্তিগঞ্জ থানায় অজ্ঞাত নামা কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেছেন, তাঁর পূবালী ব্যাংক পাগলা বাজার শাখার দুটি অ্যাকাউন্টের বেশ কয়েকটি স্বাক্ষর করা চেক পাতাও চুরি হয়েছে। এর মধ্যে একটি ব্ল্যাঙ্ক চেক পূর্বে স্থানীয় এক ব্যক্তির কাছে ধার হিসেবে দিয়েছিলেন। তিনি আশঙ্কা করছেন—এসব চেক পাতা ব্যবহার করে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র হতে পারে।

চুরির খবর পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, বিদেশ যাওয়ার জন্য বহু কষ্টে জমানো টাকার এভাবে চুরি হয়ে যাওয়া একদিকে যেমন মঈনুলের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে, অন্যদিকে চেক পাতা নিয়ে নতুন ঝুঁকিও তৈরি হয়েছে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আব্দুল আহাদ বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর