
গত কয়দিন যাবত লাখাই উপজেলা জুড়ে রোপা আমন মৌসুমে ড্যাপ সারের সংকটের বিষয়টি ছিলো আলোচনার কেন্দ্র বিন্দু।
যা নিয়ে কৃষক এবং সাধারন মানুষের মনে সঞ্চার হয়েছে তীব্র ক্ষোভের।
একদিকে ডিলারদের দাবি চাহিদার তুলনায় সরবরাহের অপ্রতুলতার কারনে সার সংকট, অপরদিকে কৃষকরা জানান ডিলাররা অধিক মুনাফার জন্য কৃত্রিম সংকট তৈরি করে রেখেচে বাজার। তবে সরকার নির্ধারিত মুল্যের বেশি হলেই মিলে সার।
এ অবস্থায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বলছেন লাখাইয়ে চলতি মৌসুমে কোন ধরনের সারের কোন সংকট নেই। তথাপিও বাজারে ডিলারদের কাছ সার পাচ্ছেন না কৃষক, এনিয়ে প্রতিটি সারের ডিলারদের সাথে কৃষকদের সাথে চলে তুলকালাম কান্ড।
এমন পরিস্থিতিতে লাখাইয়ে চলমান তীব্র সার সংকট নিরসনে উপজেলা সার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় চলমান তীব্র সার সংকট নিরসনে উপজেলা সার মনিটরিং কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সার মনিটরিং কমিটির সভা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) অনুপম দাস অনুপ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা সার মনিটরিং কমিটির সদস্যবৃন্দ,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সম্প্রসারণ কর্মকর্তা,উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ,সার ডিলার বৃন্দ, কৃষক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিরা অংশ নেন।
সভায় আকস্মিক ভাবে রোপা আমন মৌসুমে তীব্র সার সংকট এর কারণ ও তা নিরসনে করনীয় বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক তালুকদার, সাইফুল ইসলাম, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, সিনিয়র সহসভাপতি এমএ ওয়াহেদ, সার ডিলার নুরুল হক সহ উপস্থিত ডিলার গন।
সভায় বক্তারা বলেন লাখাইয়ে চলতি মৌসুমে রোপা আমন ধান এর আবাদ লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাওয়া, ৭ জন ডিলার তাদের নামে বরাদ্দকৃত সার অদ্যাবধি উত্তোলন না করা,টিএসসি, এমওপি সার এর পরিবর্তে ডিএপি সার এর প্রতি কৃষকদের নির্ভরশীলতা বৃদ্ধি, বর্ধিত মূল্যে সার বিপণন বন্ধে মনিটরিং জোরদার করায় একশ্রেণির সার ব্যবসায়ী সিন্ডিকেট এর কৃত্রিম সংকট সৃষ্টির প্রচেষ্টা, চাহিদা অনুযায়ী সার বরাদ্দ না পাওয়াকে সার সংকট এর কারণ বলে উল্লেখ করেন বক্তরা।
সভায় আলোচনায় সার সংকট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।
এর মধ্যে রয়েছে সার বরাদ্দ বৃদ্ধি ডিএপি ৩ শত টনে উন্নীত করনে সংসলিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানানো,যে সকল সার ডিলার সময়মতো তাদের অনুকূলে বরাদ্দকৃত সার উত্তোলন করেননি তাদের নোটিশ প্রদানের মাধ্যমে জবাবদিহিতার আওতায় আনা এবং বার তা লঙ্ঘিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ডিলার দের তাদের গোডাউন এর তথ্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে লিখিত ভাবে অবগত করন,প্রত্যেক ডিলার এর বরাদ্দকৃত সার উত্তোলন ও বিক্রির বিষয়ে যথাযথ বিধি অনুসরণ পূর্বক মনিটরিং জোরদার, প্রত্যেকটি কৃষক গ্রুপের সদস্যদের নিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের সার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠানের আয়োজন করা।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও অনুপম দাস অনুপ বলেন কৃষকদের অতিপ্রয়োজনীয় সার সংকট নিরসনে সম্ভব সবকিছু করতে আমরা চেষ্টা চালিয়ে যাব যাতে এ সংকট থেকে উত্তোরন ঘটে।