1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আব্দাল মিয়া (হবিগঞ্জ)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ বার পঠিত

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত প্রথমরেখ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।
বক্তারা বলেন, প্রথমরেখ গ্রামে চুরি, মাদক, ইভটিজিং ও ধর্ষণের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেন এবং শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
ওসি মিজানুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, “অপরাধ দমনে জনগণের সহযোগিতা অপরিহার্য। আপনারা সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। শুধু প্রথমরেখ গ্রাম নয়, উপজেলার প্রতিটি এলাকায় বিট পুলিশিং সভার মাধ্যমে অপরাধীদের সনাক্ত করে অভিযান চালানো হবে। কোনো অপরাধীই ছাড় পাবে না।” তিনি প্রথমরেখ বৈঠাখালী বাজারে লুৎফুর রহমান লকুস মালিকানাধীন এ.ডব্লিউ.এল ফ্যাশন পরিদর্শন করেন এবং নারী কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আশ্বাস দেন তিনি।

সভাটি মাস্টার ইমরান চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা শায়েখ আব্দুল অলি, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, এসআই সোহেল রানা, প্রবাসী মাওলানা শেখ শাহজাহান, যুবদল নেতা ইমরান আহমদ, ছাত্রনেতা রিমন আহমদ, আলমগীর মিয়া, আ. কাইয়ুম, আরজু মিয়া ও মাওলানা জুবায়ের আহমদ প্রমুখ।
সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুরুব্বি ও যুবসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাপশন: বক্তব্য রাখছেন ওসি মো. মিজানুর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর