1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

অবশেষে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ বার পঠিত

প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর প্রেসিডেন্টের কার্যালয়ে শপথবাক্য পাঠ করান। তিনি নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রীর শীর্ষ পদে নিযুক্ত হলেন।

এক প্রতিবেদনে নেপালের খবর হাব এ তথ্য জানিয়েছে, প্রেসিডেন্ট পাউডেল সংবিধানের ৬১ অনুচ্ছেদের অধীনে সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। ২০১৫ সালে নতুন সংবিধান প্রণয়নের পর থেকে পূর্ববর্তী সমস্ত সরকার ৭৬ অনুচ্ছেদের অধীনে গঠিত হয়েছিল। এটি একটি উল্লেখযোগ্য সাংবিধানিক ও রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত।

নেপালের প্রেসিডেন্ট কার্যালয়ে দিনব্যাপী আলোচনার পর একটি রাজনৈতিক চুক্তি সই হয়েছে। জেন-জি আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক শক্তির প্রধান দাবির সঙ্গে মিল রেখে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে।

তীব্র আলোচনার পর শীর্ষ দলগুলোর নেতারাও কার্কির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেন। প্রেসিডেন্ট কার্যালয়ের সূত্রের বরাতে খবর হাব জানিয়েছে, পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরেই কার্কিকে তার কাজে নিযুক্ত করা হবে।

অভিজাতদের বিরুধে দুর্নীতিবিরোধী তীব্র বিক্ষোভের ফলে কেপি শর্মা অলি পদত্যাগের পর দেশটি রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। চলতি সপ্তাহের এই বিক্ষোভে ৫১ জন নিহত এবং ১ হাজার ৩০০ জনেরও বেশি আহত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞার ফলে এই সহিংসতা শুরু হয়েছিল। যদিও এটি এখন প্রত্যাহার করা হয়েছে। অলির পদত্যাগের পর সহিংসতা কমতে থাকে।

প্রসঙ্গত, নেপালের প্রথম এবং একমাত্র নারী প্রধান বিচারপতি ৭৩ বছর বয়সী কার্কি সততা, নিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের জন্য পরিচিত।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর