
মুরাদ হাসান জৈন্তাপুরঃ- সিলেটের জৈন্তাপুর উপজেলার আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো আদর্শগ্রাম প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় ফাইনাল খেলায় মুখোমুখি হয় জুয়েল একাদশ বনাম মাহবুব একাদশ। রোমাঞ্চকর লড়াই শেষে জুয়েল একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউনিয়ন যুবদলের আক্তার খানের সঞ্চালনায়, আদর্শ গ্রাম আশ্রয়ন প্রকল্পের সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সোহেল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সদস্য দুলাল আহমদ, জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ দুলাল, উপজেলা যুবদল সদস্য শাহজাহান সম্রাট।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. তাজুল ইসলাম এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম।
খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড় ও অতিথিদের উচ্ছ্বাসে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে। আয়োজকরা জানান, আগামী বছর আরও বড় পরিসরে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে।