1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দরিদ্র মেধাবী শিক্ষার্থী ফারজানার স্বপ্নপূরণে সহায়তায় মধ্যনগর উপজেলা প্রেসক্লাব

মধ্যনগর (সুনামগঞ্জ):
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৬ বার পঠিত

দারিদ্র্যের কষাঘাতে পথচলা কঠিন হলেও স্বপ্ন থেমে নেই ফারজানা আক্তার আঁখির। মহিষখলা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এই কৃতি শিক্ষার্থী এসএসসি পরীক্ষা ২০২৫ ইং সর্বোচ্চ ফলাফল অর্জন করে সবাইকে চমকে দিয়েছে। তার লক্ষ্য একদিন ডাক্তার হয়ে মানবতার কল্যাণে গরিব-দুঃখী মানুষের সেবা করা।

ফারজানার বাবা মো. জামাল মিয়া পেশায় দিনমজুর ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ছাতারগর গ্রামের মধ্যনগর উপজেলার সুনামগঞ্জের স্হায়ী বাসিন্দা।

কঠিন দারিদ্রতার মধ্যে থেকেও মেয়ের স্বপ্নকে বুকে লালন করে যাচ্ছেন তিনি। মোঃ জামাল মিয়া বলেন, শিক্ষার প্রতি আমার মেয়ের আগ্রহ ও কঠোর পরিশ্রমের ফলেই আজ মহিষখলা উচ্চ বিদ্যালয়ে সেরা রেজাল্ট করেছে। আমি গরিব হলেও মেয়ের সাফল্যে সকল দুঃখ-কষ্ট ভুলে যাই।

তার এই অদম্য মেধা ও ইচ্ছাশক্তিকে সমর্থন জানিয়ে তাকে সহায়তার হাত বাড়িয়েছে মধ্যনগর উপজেলা প্রেসক্লাব। মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ফারজানাকে নগদ অর্থসহ উপহার প্রদান করা হয়। প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, ফারজানার পড়ালেখার দায়িত্ব তারা গ্রহণ করেছেন।

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিজবাহ বলেন, ফারজানার মতো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করতে পারা আমাদের জন্য গর্বের বিষয় এবং সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আবদুল কাদির বলেন ফারজানার মত মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতায় এলাকার বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। তার স্বপ্ন বাস্তবায়ন হলে একদিন সমাজ ও মানবতার কল্যাণে বড় ভূমিকা রাখবে।

উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ছাতারগড় গ্রামের এই মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে শুধু মধ্যনগর নয়, গোটা সুনামগঞ্জ জোরেই শুভকামনার বার্তা বইছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর