1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জে জেলা পুলিশের কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা

হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

হবিগঞ্জ জেলা প্রতিনিধি:- হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্সের ড্রিল সেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।

সভায় পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ, দায়িত্ব পালনের সুবিধা-অসুবিধা এবং আইন-শৃঙ্খলা রক্ষার নানা দিক নিয়ে আলোচনা হয়। বিভিন্ন পদবির অফিসার ও ফোর্স সদস্যরা এ সময় তাদের সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে সব বক্তব্য শোনেন এবং সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
পরে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অফিসার ও ফোর্স সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ সুপার। তিনি সকলকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এরপর পুলিশ সুপারের কার্যালয়ে আগস্ট-২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এতে উর্ধ্বতন কর্মকর্তা, সার্কেল অফিসার, থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর