1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

স্বপ্ন যেন সত্যি হলো, সত্যিই আমি বাকরুদ্ধ!

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪০ বার পঠিত

ভাবতে অবাক লাগছে আমার। স্বপ্ন যেন সত্যি হলো, সত্যিই আমি বাকরুদ্ধ!। গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে আলিয়াঞ্জ স্টেডিয়ামে রাগবি খেলা ছিল। সেখানেই গিয়েছিলাম আমি। ওই স্টেডিয়ামে সেদিনের খেলায় প্রধান অতিথি হিসেবে আসেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ।

প্রোগ্রামের আনুষ্টানিকতা শেষে দেখলাম তার সাদাসিধা চালচলন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হলেও নেই তেমন কোনো আড়ম্বর ঠাটবাট। অ্যান্টনি আলবানিজ একদম সাধারণ মানুষের মতো চলাফেরা করেন। আমার রুমমেট আশিক একটা সময় বলে, ভাই এই যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

এসময় আমি একটি ছবি তুলতে আগ্রহ প্রকাশ করলে তিনি সম্মতিসূচক ইঙ্গিতে স্নেহের হাত বাড়িয়ে দেন আমার দিকে। আমার কাদে হাত রাখেন এবং সাগ্রহে চমৎকার মুডে ছবির জন্য পোজ দেন। তার এমন অমায়িক আচরণে আমি অবাক বিস্ময়ে রীতিমতো বাকরুদ্ধ!

যেখানে আমার দেশের প্রধানমন্ত্রীতো অনেক দূরের, একজন ইউনিয়ন চেয়ারমানের কাছে যাওয়া অনেক সময় ‍যুদ্ধে নামতে হয়, সেখানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হয়েও তার কোনো ভাব নেই। নেই কোনো অহংকার। এমনকি ভয়ও।

এটা থেকে আমার দেশের সকল ভিআইপি’রা শিক্ষা নেওয়া উচিত। পৃথিবীর ৪টি শক্তিশালী দেশের মধ্যে একটি হলো অস্ট্রেলিয়া। আর সেই দেশের প্রধানমন্ত্রী’র এমন দৃশ্য সত্যিই আমাদের অনুপ্রেরণা যোগায়।

কারণ তিনি অন্যায় ও দুর্নীতি মুক্ত থাকায় সবার কাছে যেতে পারেন অনায়াসে। কবে দেখব আমার সোনার বাংলাদেশের এমন দৃশ্য!। এ আক্ষেপ থেকেই গেল।

লেখক: মোহাম্মদ ইদ্রিছ আলী, সাংবাদিক, অস্ট্রেলিয়া।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর