হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে একটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি প্রাইভেট ক্লিনিককে অর্থদন্ডসহ সিলগালা করা হয়েছে প্রতিষ্ঠানটির এক্স-রে কক্ষ।
এসময় একটি ফার্মেসীকে অর্থদন্ডসহ একজন চিকিৎসককে সিজার অপারেশন না করার নির্দেশ প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেঢ)ট নিবিড় রঞ্জন তালুকদারের নেতৃত্বে হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস যৌথভাবে এ অভিযান করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, আজমিরীগঞ্জ বাজারের থানা সংলগ্ন এলাকায় আজমিরীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে কক্ষ মেডিকেল গাইডলাইন অনুযায়ী না হওয়ায় ১৫ হাজার টাকা জরিমানাসহ কক্ষটি সিলগালা করা হয়।
এছাড়া আজমিরীগঞ্জ মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে নিউ মেডিল্যাব হাসপাতালে বিভিন্ন পরিক্ষা নিরিক্ষার নির্ধারিত মূল্যের ছেয়ে অধিক মূল্য, রেডিওগ্রাফার নেই, বর্জ ব্যবস্থাপনা নেই, ওটি বিভাগে সমস্যা থাকায় ৩০ হাজার টাকা জরিমান করা হয়েছে।
এসময় ওই ক্লিনিকে ডাঃ সবুর হোসেন খান নামে এক চিকিৎসক অপারেশন থিয়েটার (ওটি) কার্যক্রমের কোন কাগজ পত্রাদি না থাকার পরও তিনি সিজারিয়ান অপারেশন চালিয়ে যাওয়ায় তাঁকে ভবিষ্যতে ওটি কার্যক্রম না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া সেবা ফার্মেসী নামক এক ফার্মেসীতে বৈধ কোন কাগজপত্র না থাকায় ৭ হাজার টাকা জরিমান করা হয়েছে।
সিভিল সার্জন ডাঃ রত্নদ্বীপ বিশ্বাস বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন বেসরকারী হাসপাতালে অভিযান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবিড় রঞ্জন তালুকদার বলেন, সঠিক মানের চিকিৎসাসেবা নিশ্চিতকরণের লক্ষে এঅভিযান করা হয়েছে। তিনটি মামলায় ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দু'টি এক্স-রে রুম সিলগালা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.