1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

এশিয়া কাপে পাকিস্তানকে সহজে হারালো ভারত

স্পোর্টস ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ বার পঠিত

ভারত-পাকিস্তান মানেই ক্রিকেটপ্রেমীদের বাড়তি উত্তেজনা। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মাঠের লড়াইতে সেই তীব্রতা যেন মিলিয়ে গেছে।

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত। আর পাকিস্তানের অবস্থান অষ্টম। দুই দলের র‍্যাঙ্কিংয়ের বিশাল এই ব্যবধান ফুটে উঠল মাঠের খেলায়ও। ব্যাটিং-বোলিংয়ে ছন্নছাড়া পাকিস্তানকে এশিয়া কাপের ম্যাচে পাত্তাই দিলো না ভারত।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববারের ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় ভারত। মাত্র ১২৮ রানের লক্ষ্য ১৫.৫ ওভারেই ছুঁয়ে ফেলে সুর্যকুমার যাদবের দল।

পরপর দুই ম্যাচে বড় ব্যবধানের জয়ে সুপার ফোরের টিকেট অনেকটাই নিশ্চিত করে ফেলল ভারত। আর দুই ম্যাচে একটি করে জয়-পরাজয় পাওয়া পাকিস্তানকে অপেক্ষায় থাকতে হবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের জন্য

এবারও তার ব্যতিক্রম হয়নি শুরুতে ভারতের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা।

পাকিস্তানের দেওয়া ১২৮ রানের টার্গেটে জয় পেতে বেগ পেতে হয়নি ভারতীয় ব্যাটারদের।

সাত উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর