1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৩, ধ্বংস ১৬ ভবন

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৬ বার পঠিত

ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় একদিনে আরও ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) একদিনেই গাজা সিটিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৫ জন।

আল জাজিরার খবরে বলা হয়, গাজা সিটির বিভিন্ন আবাসিক এলাকায় চালানো এ হামলায় ধ্বংস হয়েছে অন্তত ১৬টি ভবন। এর মধ্যে তিনটি ছিল আবাসিক টাওয়ার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার নিহতদের মধ্যে দুইজন শিশু অপুষ্টিজনিত কারণে মারা গেছে। চলমান যুদ্ধের মধ্যে শুধুমাত্র ক্ষুধা ও দুর্ভিক্ষে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪২২ জনে।

 

স্থানীয় সময় সকাল থেকে দক্ষিণ গাজার রিমাল মহল্লায় আল-কাওসার টাওয়ারকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দুই ঘণ্টার ব্যবধানে ভবনটি মাটিতে মিশে যায়।

 

নিরবচ্ছিন্ন হামলা ও বোমাবর্ষণে হাজারো মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

জাতিসংঘ বলছে, ইসরায়েলের গাজা সিটি দখল অভিযানে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হতে পারে। কেবল ১৪ থেকে ৩১ আগস্টের মধ্যে জোরপূর্বক নতুন করে ৮২ হাজার মানুষকে ঘরবাড়ি ছাড়া করা হয়েছে, যার মধ্যে ৩০ হাজারকে উত্তর থেকে দক্ষিণে সরতে বাধ্য করা হয়েছে।

ইউনিসেফ সতর্ক করেছে, ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ পাঁচ বছরের নিচের ১ লাখ ৩২ হাজার শিশু তীব্র অপুষ্টিতে মৃত্যুর ঝুঁকিতে পড়বে। সর্বমোট ৩ লাখ ২০ হাজার ফিলিস্তিনি শিশু ভয়াবহ ক্ষুধার মুখে রয়েছে। তারা বলছে, দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে, শিশুদের এখনই জরুরি মানবিক সহায়তা, বিশেষ পুষ্টি পণ্য প্রয়োজন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর