1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দরবস্ত বাজারে সার ডিলারের দোকান পরিদর্শন, কৃষকের অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের দৃঢ় পদক্ষেপ

মুরাদ হাসান (জৈন্তাপুর) সিলেট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১১ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে সরকার কর্তৃক নির্ধারিত দামে সার বিক্রি নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে মাঠে নামলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা কৃষি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি দরবস্ত ইউনিয়নের বিভিন্ন সার ডিলার ও খুচরা বিক্রেতার দোকান সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ইউএনও জর্জ মিত্র চাকমা কৃষকদের সঠিক মূল্যে সার সরবরাহ নিশ্চিত করার জন্য ডিলারদের কড়া নির্দেশনা দেন।

তিনি স্পষ্টভাবে জানান, কোনো অবস্থাতেই সরকার নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রি করা যাবে না। কৃষকই দেশের খাদ্য নিরাপত্তার মূল ভরসা, তাই তাদের অধিকার রক্ষায় প্রশাসন সর্বদা সজাগ থাকবে।

এসময় উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নুরুল ইসলাম খাঁন উপস্থিত থেকে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি কৃষকদেরকে নির্দিষ্ট দামে সার ক্রয় করার পরামর্শ দেন এবং কোনো ধরনের অতিরিক্ত অর্থ দাবি করলে তা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানোর আহ্বান জানান।

স্থানীয় কৃষকেরা ইউএনও ও কৃষি কর্মকর্তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি থাকলে অসাধু ব্যবসায়ীরা কৃষকের ক্ষতি করার সুযোগ পাবে না।

উপজেলার এ ধরনের নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম কৃষকের মুখে স্বস্তির হাসি ফোটাবে বলেই আশা স্থানীয় কৃষি সম্প্রদায়ের।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর