1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখা থানা জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত

রেদওয়ান আহমদ (বড়লেখা):
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

 

মৌলভীবাজার জেলার সাত থানার মধ্যে আগস্ট মাসে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে বড়লেখা থানা। গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি এবং ক্লুলেস মামলার রহস্য উদ্‌ঘাটনসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ অর্জন করে বড়লেখা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা) বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার হাতে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার তুলে দেন।

এছাড়া মামলার রহস্য উদ্‌ঘাটন ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলে বিশেষ দক্ষতা প্রদর্শনের জন্য বড়লেখা থানার এসআই সুব্রত চন্দ্র দাসকে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে পুরস্কৃত করেন পুলিশ সুপার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর