সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ) সন্ধ্যা অনুমান ৬টা ২০ মিনিটের দিকে উপজেলার ২নং জয়কলস ইউনিয়নের কামরুপদলং গ্রামের নিজ বসতঘরে এই ঘটনা ঘটে।
নিহতের নাম জিয়াউর হক (২০)। তিনি মৃত আ. মতিনের পুত্র ও কামরুপদলং গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, পরিবারের সকলের অগোচরে জিয়াউর হক গলায় গামছা পেঁচিয়ে বাঁশের দর্নার সাথে ফাঁস দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশের এসআই মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন। এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল আহাদ জানান,নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সরকারি হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.