1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সাংবাদিকের ওপর চাঁদাবাজির মিথ্যা অভিযোগ: লাখাইয়ে অধ্যক্ষের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ”

লাখাই হবিগঞ্জ:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

লাখাই উপজেলার মনতৈল মডেল কলেজের খেলার মাঠ লিজ দিয়ে ধান চাষ করার প্রতিবাদে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের এর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলার অভিযোগ উঠেছে। এ ধরনের ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিক মহল।

জানা গেছে, মনতৈল মডেল কলেজের খেলার মাঠ নিয়মবহির্ভূতভাবে লিজ দিয়ে তাতে ধান চাষ করা হচ্ছিল। সাংবাদিকরা এই অনিয়মের তথ্য সংগ্রহ করে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করেন। এর ফলে কলেজের লিজের টাকা আত্মসাতের বিষয়টি সবার সামনে আসে।

বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশের পর কলেজের অধ্যক্ষ রফিক আলী নিজেকে বাঁচাতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলেন এবং তা লোকমুখে প্রচার করেন। তবে, সাংবাদিকরা যখন এই অভিযোগের স্বপক্ষে প্রমাণ চান, তখন তিনি কোনো ধরনের প্রমাণ দিতে পারেননি।

এতে সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। লাখাই উপজেলার সাংবাদিকরা বলছেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তথ্য সংগ্রহের সময় একজন সাংবাদিকের ওপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, যা খুবই দুঃখজনক। সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মিথ্যা অপপ্রচারকারীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন। তারা মনে করেন, এমন ঘটনা পেশাদার সাংবাদিকদের নিরুৎসাহিত করবে এবং স্বাধীন সাংবাদিকতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর