1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

আজমিরীগঞ্জে স্কুলছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্যে ইউএনওর ব্যবস্থা, টিকটকার রনিকে নোটিশ

মো. আবু হেনা আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৫ বার পঠিত

স্কুলছাত্রীদের নিয়ে টিকটক ভিডিওতে অশালীন মন্তব্য করার অভিযোগে টিকটকার রনি ও তাঁর বাবা মতিবুর রহমানকে শুনানির জন্য তলব করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিবিড় রঞ্জন তালুকদার।

গতকাল বুধবার ইউএনওর স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, আজমিরীগঞ্জ অ্যামালগেমেটেড বীর চরণ পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে নারী শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্যসহ ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় বিষয়টি তদন্তসাপেক্ষে শুনানির প্রয়োজন দেখা দিয়েছে।

এ কারণে আগামী ২২ সেপ্টেম্বর সকাল ১১টায় ইউএনও কার্যালয়ে রনি ও তাঁর বাবাকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ‘ভয়েজ অব রনি’ নামে একটি আইডি থেকে ছড়ানো ১২ সেকেন্ডের ভিডিওতে রনিকে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনেদাঁড়িয়ে বলতে শোনা যায়, ‘এই সেই স্কুল, এখানে সব নাগিনদের বাস।’ ভিডিওটি ছড়িয়ে পড়লে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। বিদ্যালয়ের শিক্ষকরা এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ভিডিও প্রকাশের পর রনি ফেসবুকে সমালোচনাকারীদের উদ্দেশে হুমকিও দিয়ে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিবিড় রঞ্জন তালুকদার বলেন, অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় পদক্ষেপের জন্য তাদের শুনানিতে তলব করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর