বানিয়াচং মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধা ৭টায় গ্যানিংগঞ্জ বাজার কার্যালয়ে সভাপতি শিব্বির আহমদ আরজু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়ার পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
বক্তাগণ বলেন, প্রতিবছর গণতান্ত্রিকভাবে মডেল প্রেসক্লাবের কাউন্সিল, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও
সমাজ উন্নয়নে কার্যকরি পদক্ষেপ নেওয়ায় নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানান এবং সামনে নানান পদক্ষেপ নিতে উৎসাহ প্রদান করেন।
সেই সাথে একমাত্র মডেল প্রেসক্লাবের গঠনতন্ত্র থাকায় সন্তোষ প্রকাশ করেন।
এসময় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হাসান, প্রচার সম্পাদক রাহিম উদ্দিন রিয়াজ, কার্যকরি সদস্য মোবাশ্বির আহমদ, ফারুক আহমদ ও ইমরান চৌধুরী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.