1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচঙ্গে জুমা’র নামাজের পূর্বে সমাজ সংস্কারে ওসি’র আহ্বান

মো আব্দাল মিয়া (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের তকবাজখানী রঘু চৌধুরী পাড়ার আল-মদিনা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে  ব্যতিক্রমধর্মী এক জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আয়োজিত এ আলোচনায় সমাজে ক্রমবর্ধমান মাদকাসক্তি, অনলাইন জুয়া, চুরি-ডাকাতি, ছিনতাই, গুজব, যুব সন্ত্রাস, ইভটিজিং এবং নারী-শিশু নির্যাতনের মতো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।
বক্তারা বলেন, পারিবারিক ও সামাজিক বন্ধন মজবুত না হলে অপরাধ রোধ সম্ভব নয়। তাই প্রত্যেককে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সতর্ক থাকতে হবে। পাশাপাশি ধর্মীয় অনুশাসন মেনে চললেই নৈতিকতা বৃদ্ধি পাবে, যা অপরাধ দমন ও শান্তি প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত মুসল্লিরা আলোচনার প্রতি আন্তরিক সমর্থন জানান এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর