1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিরাতুন্নবী (সঃ) উপলক্ষ্যে সীরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণ

জাহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১২ বার পঠিত

মহানবী হযরত মুহাম্মদ (সঃ)
মানবজাতির মুক্তির দিশারী
—–ড. সৈয়দ রাগীব আলী

জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সঃ) মানবজাতির মুক্তির দিশারী। তাঁর জীবনদর্শন আমাদের জন্য চিরন্তন পথনির্দেশক। তিনি সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব ও শান্তির যে শিক্ষা দিয়ে গেছেন তা যুগে যুগে অন্ধকার দূর করে আলো ছড়িয়েছে। আজকের সমাজে অন্যায়, অবিচার ও অশান্তি দূর করতে হলে আমাদেরকে অবশ্যই রাসূলুল্লাহ (সঃ)-এর আদর্শকে জীবন ও কর্মের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কলেজের হলরুমে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের উদ্যোগে সিরাতুন্নবী (সঃ) উপলক্ষ্যে সীরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক ও তারবিয়াহ এডুকেশনের চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামিক স্কলার ও মিডিয়া পারসোনালিটি প্রফেসর শায়খ ড. মোখতার আহমাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের পরিচালক ও শিশু রোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মোহাম্মদ তারেক আজাদ।
প্রধান আলোচকের বক্তব্যে প্রফেসর শায়খ ড. মোখতার আহমাদ বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ হিসেবে প্রেরিত হয়েছেন। তাঁর জীবনাদর্শে রয়েছে সত্য, ন্যায়, শান্তি ও ভ্রাতৃত্বের শিক্ষা। বর্তমান সময়ে সমাজে মানবিক মূল্যবোধ চর্চা, সৎ চরিত্র গঠন ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আনুগত্য প্রদর্শনের জন্য রাসূলুল্লাহ (সঃ)-এর সীরাত অনুসরণ করা অত্যন্ত জরুরি।
ডা. আব্দুর রাজ্জাক আল মাছুমের পরিচালনায় ও কলেজের ২৬ তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আশরাফ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সীরাত কনফারেন্সের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফিজিক্যাল মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. ফজলুল হক সোহেল। অনুষ্ঠানে সিরাত বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রধান আলোচক প্রফেসর শায়খ ড. মোখতার আহমাদকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. সৈয়দ রাগীব আলী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর